সেসব ছেলেমেয়ে পড়াশুনা শেষ করে ক্যারিয়ার গড়ার কথা ভাবছে, কিংবা যারা স্নাতক পর্যায় থেকেই নিজেকে কর্মক্ষেত্রের উপযোগী করে তোলার জন্য চেষ্টা করছে, এই নেটওয়ার্কিং সেশন মূলত তাদের জন্য। অনলাইন সেশনে উপস্থিত ছিলেন এমন প্রায় ৪০জন শিক্ষার্থী যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পড়ছেন কিংবা পাশ করে বের হয়েছেন। এই ছেলে-মেয়েদের ক্যারিয়ার ভাবনা, এবং তাদের সেই প্রস্তুতির বিভিন্ন খুটিনাটি নিয়ে কথা বলতে ২৪ অক্টোবর আয়োজিত এই অনলাইন নেটওয়ার্কিং সেশনে উপস্থিত ছিলেন তিনজন অতিথি- ডব্লিউপি ডেভেলপার এর প্রধান আসিফ এম রহমান, ব্রেইনস্টেশন ২৩ এর প্রধান রাইসুল কবির এবং জুমশেপার এর প্রধান কাওসার আহমেদ। তারা আজ কথা বলবেন তাদের ক্যারিয়ার গড়ার গল্প, তাদের প্রতিষ্ঠানে আমাদের এ প্রজন্মের ছেলেমেয়েদের সুযোগ এবং কর্মক্ষেত্রের জন্য নিজেকে তৈরী করার বিভিন্ন নির্দেশনা নিয়ে।