সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা

সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা

গত ১০ আগস্ট ২০২২ তারিখে বগুড়ায় অবস্থিত সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ ওপেন সোর্স  নেটওয়ার্ক ও ইএমকে সেন্টারের যৌথ উদ্যেগে "স্ক্র্যাচ প্রোগ্রামিং ফর টেক অ্যাডভান্সমেন্ট" প্রকল্পের আওতায় আয়োজিত হয়েছিল "এসপিটিএ স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা"। কর্মশালায় ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন কুমার বসাক শিক্ষার্থীদের স্ক্র্যাচ প্রোগ্রামিং এর প্রাথমিক বিষয়গুলো নিয়ে ধারণা দেন। উল্লেখ্য, রতন কুমার বসাক গত ২ থেকে ৪ জুন ২০২২ তারিখে একই প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী আয়োজিত "স্ক্র্যাচ প্রোগ্রামিং আবাসিক শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্প" -এ  অংশগ্রহন করেন এবং স্ক্র্যাচ প্রোগ্রামিং-এ প্রশিক্ষণ নেন।

Recommended Post