গত ০৭ ফেব্রুয়ারী ২০২২ থেকে ১৪ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত আয়োজিত হয়েছিল "বিডি গার্লস কোডিং অনলাইন প্রোগ্রামিং কোর্স ফর বিগিনার্স" কোর্স। এই কোর্স এ প্রায় ৯০ জন হাইস্কুলের মেয়ে শিক্ষার্থী অংশ নিয়েছিল। কোর্সটিতে শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেওয়া হয় সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, কম্পাইলার, ডাটা টাইপ, ইনপুট-আউটপুট, ভেরিয়েবল, লুপ, অ্যারে, ফাংশন, প্রবলেম সলভিং, অনলাইন জাজ এবং প্রোগ্রামিং কনটেস্ট নিয়ে আলোচনা করা হয়।
বেশিরভাগ শিক্ষার্থীর কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে পূর্ববর্তী ধারণা না থাকলেও তারা প্রোগ্রামিং এর এসব বিষয়গুলোতে চমৎকার আগ্রহ প্রকাশ করে। শিক্ষার্থীরা প্রোগ্রামিং কনটেস্ট এর ধারণা অর্জন করে এবং আগামীতে কনটেস্ট এ অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করে।
কোর্সটিতে ইন্সট্রাকটর হিসেবে ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর নিয়াজ মাসুদ রাহাত এবং মুবতাসিম শাহরিয়ার।