গত ২৪/০৩/২০২২ তারিখে আয়োজিত হল বিডি গার্লস কোডিং - লাইভ সেশন ৪
সেশনটি বিডি গার্লস কোডিং ফেইসবুক পেইজে লাইভ সম্প্রচার হয়েছিল। ( লাইভ লিংক )
গত ২৪ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছিল "বিডি গার্লস কোডিং মহড়া প্রতিযোগিতা"। প্রোগ্রামিংয়ের এই প্রতিযোগিতাটির সময়কাল ছিল বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ৩ ঘন্টাব্যাপী এবং বাছাই প্রতিযোগিতা থেকে নির্বাচিত মোট ৯২ জন হাইস্কুলগামী মেয়ে শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আজ ২৫ মার্চ আয়োজিত হল বিডি গার্লস কোডিং ২০২২ এর চূড়ান্ত প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি অনলাইন জাজ কোডমার্শাল (algo.codemarshal.org) এ আয়োজিত হয়।
সারাদেশের বিভিন্ন স্কুলের মেয়ে শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সেরা ৩০ জনের তালিকা নিচে দেওয়া হল।
গত ২০ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছিল "বিডি গার্লস কোডিং বাছাই প্রতিযোগিতা"। প্রোগ্রামিংয়ের এই প্রস্তুতিমূলক প্রতিযোগিতাটির সময়কাল ছিল বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ৩ ঘন্টাব্যাপী এবং মোট ৪৫৯ জন হাইস্কুলগামী মেয়ে শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
গত ১৭ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছিল "বিডি গার্লস কোডিং প্র্যাকটিস কন্টেস্ট-৪"। প্রোগ্রামিংয়ের এই প্রস্তুতিমূলক প্রতিযোগিতাটির সময়কাল ছিল বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মোট ৫ ঘন্টাব্যাপী এবং মোট ৯৪ জন হাইস্কুলগামী মেয়ে শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কন্টেস্টে মোট ৬ টি বেসিক লেভেলের প্রবলেম ছিল। মোট ৪১ জন শিক্ষার্থী অন্তত একটি প্রবলেম সলভ করতে সমর্থ হয়।
কন্টেস্ট লিংক: https://toph.co/c/bd-girls-coding-practice-contest-4