“মানুষ আর পশুপাখির মধ্যে তফাৎ হলো মানুষ লিখতে পারে, ডকুমেন্টেশনের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অর্জিত জ্ঞান স্থানান্তর করতে পারে।” – “গার্লস ইনোভেশন এন্ড অন্টারপ্রেনারশিপ বুটক্যাম্প-২”-এর প্রথমদিনই Bangladesh Open Source Network (BdOSN)-এর মুনির হাসান স্যার এরকমটাই বলেছিলেন। আরও অনেক কথার ভীড়ে এটাও বলেছিলেন যে, “বুটক্যাম্প বলা হয় কারণ এখানে ঘুমানো যায় না, রাত-দিন কাজ করতে হয়” – কথাটা শুনে খটকা লাগলেও তখনও ক্যাম্পের হাওয়ার তোড় কোনদিকে যাচ্ছে তা বুঝতে পারছিলাম না। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত লালমাটিয়ায় BdOSN আয়োজিত বুটক্যাম্পে একরকম পালহীন সময় কাটাচ্ছিলাম। তবে জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো ঘটবার পর আমি ভাগ্যের ইয়ত্তা করতে পারি না, বুটক্যাম্পে অংশগ্রহণ করতে পারা তেমনই এক ঘটনা।